সালমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দ্বিতীয় বন্দুক উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দ্বিতীয় বন্দুক উদ্ধার
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



সালমানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দ্বিতীয় বন্দুক উদ্ধার

বলিউড সুপারস্টার সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আরও একটি বন্দুক উদ্ধার হয়েছে। ১৪ এপ্রিলের ওই ঘটনায় এ নিয়ে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে সুরাতের তাপী নদী থেকে। পাশাপাশি মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা বন্দুকের তিনটি ম্যাগাজিনও উদ্ধার করেন। ইতোমধ্যে এ ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) থেকে শুরু চলছে তল্লাশি অভিযান। এখন পর্যন্ত মোট দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩টি বুলেট উদ্ধার করা গেছে।

১২ জন কর্মকর্তা ও এনকাউন্টার স্পেশালিস্ট সিনিয়র পুলিশ ইনস্পেক্টর চালাচ্ছেন এ অভিযান। স্কুবা ড্রাইভার দিয়ে চলছে তল্লাশি। এ ঘটনায় ইতোমধ্যে ভিকি গুপ্ত ও সাগর পাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বান্দ্রা এলাকায় বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলার পর থেকেই ভারতে তোলপাড় শুরু হয়। পুরো ঘটনার ভিডিও সিসিটিভিতে উঠে এসেছে। পুলিশ সালমানের বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারী দুই জনে ওই মোটরসাইকেলে চড়েই এসেছিল।

বাংলাদেশ সময়: ১১:৪১:৩৪   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশ মন্ত্রীর
ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
সিউকের যাত্রা শুরু সমন্বয়হীনতা যেন উন্নয়নের বাধা না হয়: সিলেটে বাণিজ্যমন্ত্রী
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
‘শাহরুখ খান আমার স্বপ্নের পুরুষ’
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ