নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

জেলায় আজ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, পুলিশের ইন্সপেক্টর ফরহাদ হোসেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শব্দ দূষণের বহুমাত্রিক ঝুঁকির কারণে কানে কম শোনা এবং আংশিক বা পুরোপুরি বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা এবং মনঃসংযোগ নষ্ট, মানসিক সমস্যা, গর্ভস্থ বাচ্চা নষ্ট বা বধির অথবা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্ম, । তাই শব্দ দূষণ পরিহার করার কোন বিকল্প নেই।
এরআগে কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে।
পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিবসটি পালন করে।

বাংলাদেশ সময়: ১৬:০৯:১৮   ৫৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে : সংস্কৃতি মন্ত্রী
‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার : তথ্য উপদেষ্টা
রাবির মেধাবী শিক্ষার্থীদের জন্য ভূমিমন্ত্রীর পরিবারের ১০ লাখ টাকার অনুদান
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
সংবিধান সংশোধনে জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠন
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ