চুয়েটের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



চুয়েটের ২ শিক্ষার্থী নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

চট্টগ্রামের কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত শাহ আমানত পরিবহনের বাসচালক তাজুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার মহানগরী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাসচালককে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তাকে এবং বাসের হেলপারকে (চালকের সহকারী) বিবাদী করে থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় চালককে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হবে। ”

এদিকে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় তৃতীয় দিনের মতো চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল ৯ দফা দাবির কথা বলা হলেও তার সঙ্গে আরও এক দফা দাবি যোগ করেছেন তারা। আন্দোলন নিয়ে কটূক্তি করা হয়েছে এমন দাবিতে সুমন দে নামে চুয়েটের এক শিক্ষকেরও অপসারণ দাবি করছেন শিক্ষার্থীরা।

দুপুরে বাসচালক গ্রেপ্তারের বিষয়টি আন্দোলনরত শিক্ষার্থীদের অবহিত করা হলে এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তবে বাকি দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৮   ৫৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী
বন্যা-পাহাড় ধসে মৃতদের পরিবারের পাশে জামায়াত আমির
সরকার বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে: জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট
চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জন নিহত
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৩ পরিবারের মাঝে চেক হস্তান্তর
বন্যাকবলিত ঋণগ্রহীতাদের চলতি মাসের কিস্তি আদায় না করার অনুরোধ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
রাঙামাটিতে এককালীন উপবৃত্তি পেলেন ৮৩১ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ