মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪



মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দুঃসময়ের বন্ধু। তারা মুক্তিযুদ্ধের আগে থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়ে ছিলেন। তেমনি মুক্তিযুদ্ধের দেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান অনন্য।

গতকাল হিথরো বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তাঁকে স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অপার সম্ভাবনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।

বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিনিয়র সহসভাপতি জালাল উদ্দীন, সহসভাপতি শাহ আজিজুর রহমান হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, কৃষকলীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, তাতী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এ সময় তিনি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সিডনি স্ত্রিটে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৫   ২৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়েতে শ্রমিক স্থানান্তর সুবিধায় উপকৃত ১৪ হাজারের বেশি প্রবাসী
খামেনির ওপর হামলার সময় ছিলেন একই ভবনে, ভয়ংকর সেই অভিজ্ঞতা জানালেন আরাঘচি
ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ