কারিগরির সনদ বাণিজ্য: নিজ সংস্থার দুই কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখছে দুদক

প্রথম পাতা » ছবি গ্যালারী » কারিগরির সনদ বাণিজ্য: নিজ সংস্থার দুই কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখছে দুদক
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪



কারিগরির সনদ বাণিজ্য: নিজ সংস্থার দুই কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখছে দুদক

কারিগরি শিক্ষা বোর্ডের দুর্নীতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুজন কর্মকর্তার নাম আসার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশীদ আলম খান।
কারিগরির সনদ বাণিজ্য: নিজ সংস্থার দুই কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখছে দুদক

সোমবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

খুরশীদ আলম বলেন, কারিগরি শিক্ষা বোর্ডে সনদ বাণিজ্য নিয়ে দুদকের যে দুজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায়, কারিগরি শিক্ষা বোর্ডে সনদ বাণিজ্য নিয়ে কয়েক বছর আগে সিস্টেম এনালিস্ট এ কে এম শামসুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা দায়ের করে।

তদন্ত শেষে অর্থের বিনিময়ে ওই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় দুদকের দুজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। বিষয়টির সত্যতা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের জন্য একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

তা ছাড়া শামসুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য ভিন্ন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৯:০০   ৩৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংসদে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও সম্পত্তি হস্তান্তর বিল পাস
সংসদে ১০টি স্থায়ী কমিটি গঠিত
ভ্যালেন্সিয়াকে ৫ গোলে উড়িয়ে বার্সেলোনার চারে চার
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশে নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
ফতুল্লা মডেল থানায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
টিআই আব্দুল করিমের বদলিজনিত বিদায় সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ