‘শ্যামা কাব্য’ সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘শ্যামা কাব্য’ সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪



‘শ্যামা কাব্য’ সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন স্পীকার

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘শ্যামা কাব্য’ সিনেমার মহরত অনুষ্ঠান উপভোগ করেন।

মহরত অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা এবং স্পীকারের স্পাউজ বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটির সফলতা কামনা করেন।

উল্লেখ্য যে, সাইকোলজিক্যাল থ্রিলার ‘শ্যামা কাব্য’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক বদরুল আনাম সৌদ এবং সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা।

মহরত অনুষ্ঠানে সিনেমার কেন্দ্রীয় চরিত্র নীলাঞ্জনা নীলা এবং সোহলে মন্ডলসহ ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, শুভাশিষ ভৌমিক, সাজু খাদেম প্রমুখ শিল্পীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:১৪   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ