শ্রমিক দিবসে রিকশাওলাদের মাঝে ছাতা বিতরণ করলেন ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » শ্রমিক দিবসে রিকশাওলাদের মাঝে ছাতা বিতরণ করলেন ডিসি
বুধবার, ১ মে ২০২৪



শ্রমিক দিবসে রিকশাওলাদের মাঝে ছাতা বিতরণ করলেন ডিসি

আন্তজার্তিক শ্রমিক দিবসে তীব্র তাপাদহ মোকাবেলায় ফরিদপুরের রিকশা শ্রমিকদের মাঝে ছাতা, সুপেয় পানি, খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফরিদপর শহরের রিকশাচালকদের হাতে ছাতাসহ এসব সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তজার্তিক শ্রমিক দিবস তীব্র তাপাদহ মোকাবেলায় রিকশাচালক শ্রমিকদের একটি করে ছাতা, সুপ্রিয় খাবার পানি ও দুইটি করে স্যালাইন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পৌর শহরের সকল রিকশাওয়ালাদের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব সামগ্রী দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসীন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল প্রমুখ।

এর আগে তীব্র তাপাদহে জেলা প্রশাসন খেটে খাওয়া বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ শহরের জনতার মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় উদ্বোধন করেন।

এ ব্যাপারে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকতার বলেন, শ্রমিক দিবসে রিকশাওয়ালাদের জন্য তীব্র তাপাদহ মোকাবেলায় ছাতা, পানি ও স্যালাইন দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিদিন কমপক্ষে দুইশো মানুষকে বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৪৮   ৩৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি, প্রশ্ন তুলল সিপিডি
এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
‘যখন ফাল্গুন মাস আসে, তখন মুখে বলে কুহু কুহু’
মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি
দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে - প্রধানমন্ত্রী
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
আইকাওর বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ