সরিষাবাড়ীতে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে মন্দির এলাকায় হামলা ও মারধর,আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে মন্দির এলাকায় হামলা ও মারধর,আটক ৩
শনিবার, ৪ মে ২০২৪



সরিষাবাড়ীতে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে মন্দির এলাকায়  হামলা ও মারধর,আটক ৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলফোন হারানোকে কেন্দ্র করে মন্দির এলাকায় হামলা ও মারধরের ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ মে) দুপুরে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান নিউজ টু নারায়ণগঞ্জ কে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুক্রবার রাতে সরিষাবাড়ী পৌরসভার ঝালুপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির এলাকায় মোবাইলফোন হারানোকে কেন্দ্র করে কিছু বখাটে যুবক মন্দির এলাকায় হামলা ও কয়েকজনকে মারধর করে। পরে এঘটনায় তিন জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার সামর্থ্যবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শহিদুল ইসলাম (৩৩), একই এলাকার সাইফুল আলমের ছেলে রিফাত (২৪) ও খুলনা জেলার দৌলতপুর এলাকার মৃত খোকন মিয়ার ছেলে সিয়াম (২৭)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পৌর এলাকার সামর্থ্য বাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শাহেদুর ও ঝালুপাড়া মন্দির এলাকার রামনালের ছেলে কৃঞ্চ চৌহানের মধ্যে মুঠোফোন হারানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি বাঁধে। পরে এঘটনায় শাহেদুল তার দলবল নিয়ে মন্দির এলাকায় ঢুকে দুইজনকে মারধর করে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এসংবাদ থানা পুলিশকে জানালে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃঞ্চ চৌহান বলেন,, মোবাইল ফোন নিয়ে ঝগড়া বাঁধে। এ সময় দুই জনকে মন্দিরের সামনে মারপিট করে। পরে পুলিশ এসে এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে নিয়ে যায়। তবে এঘটনায় মন্দিরের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

উপজেলা পুজা উৎযাপন কমিটির সদস্য মন্টু লাল তেওয়ারি জানান, ঝালুপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির এলাকায় মুঠোফোন নিয়ে ঝগড়াঝাটি বাঁধে। একদল কিশোর গ্যাং মন্দির এলাকায় ঢুকে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে। যা অমানবিক বলে তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান।

স্থানীয় কাউন্সিলর উজ্জ্বল মিয়া বলেন, ঝালুপাড়া মন্দির এলাকায় মারামারি ঘটনার খবর পেয়ে দু’পক্ষকে ডেকে মিমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, মোবাইল ফোন নিয়ে ঝালুপাড়া এলাকায় মারধরের ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:০৫   ৫৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: এমরান সালেহ প্রিন্স
বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ
ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের
ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ
মাদক-চুরি-ছিনতাই বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ