পুঁজিবাজারে সূচকের বড় লাফ, ঊর্ধ্বমুখী লেনদেনও

প্রথম পাতা » অর্থনীতি » পুঁজিবাজারে সূচকের বড় লাফ, ঊর্ধ্বমুখী লেনদেনও
রবিবার, ৫ মে ২০২৪



পুঁজিবাজারে সূচকের বড় লাফ, ঊর্ধ্বমুখী লেনদেনও

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে।

রোববার (৫ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে রোববার বেড়েছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৯২ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৫ দশমিক ৫৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৩৩ দশমিক ৪৫ পয়েন্ট ও ১ হাজার ২৫০ দশমিক ৯৮ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৮১৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১০৭ কোটি ১৪ লাখ টাকা।

এ ছাড়া রোববার ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৯টি কোম্পানির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া ওরিয়ন ফার্মা, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং মিলস, আলিফ ইন্ডাস্ট্রিস, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, স্যালভো ক্যামিকেল, ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড ও বেস্ট হোল্ডিংস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। রোববার সার্বিক সূচক সিএএসপিআই ১৮০ দশমিক ৭৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ২৩২ দশমিক ১২ পয়েন্টে ও ৯ হাজার ৭৭৩ দশমিক ৪২ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১৩ দশমিক ২৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫১ দশমিক ২৭ পয়েন্টে ও ১ হাজার ৬১ দশমিক ৪৪ পয়েন্টে। আর ৯৭ দশমিক ০০৪ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ৪৫৬ দশমিক ৫৬ পয়েন্টে।

সিএসইতে রোববার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২২ কোটি ২৫ লাখ টাকা।

সিএসইতে ২৩১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭০টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারদর।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৫৩   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী
সমুদ্রে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর জন্য নির্দেশনামূলক নীতিমালা অনুমোদন বিমসটেকের
এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
সন্দেহজনক আর্থিক লেনদেনের রিপোর্ট ৭৪ শতাংশ বেড়েছে, ব্যাংকিং খাতের ৯৫ শতাংশ
আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আরোপিত ৫ শতাংশ কর হ্রাস উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাবে : ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশে এখনই ব্যবসা ও বিনিয়োগের উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ