ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬



ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে আগামী ১৩ মার্চের যাত্রার টিকিট।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। বরাবরের মতো এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সূচি অনুযায়ী—

১৩ মার্চের টিকিট: ৩ মার্চ
১৪ মার্চের টিকিট: ৪ মার্চ
১৫ মার্চের টিকিট: ৫ মার্চ
১৬ মার্চের টিকিট: ৬ মার্চ
১৭ মার্চের টিকিট: ৭ মার্চ
১৮ মার্চের টিকিট: ৮ মার্চ
১৯ মার্চের টিকিট: ৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। তবে অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ডযোগ্য নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৩০   ১৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ