নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, সড়কে পড়ে চালক নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, সড়কে পড়ে চালক নিহত
রবিবার, ৫ মে ২০২৪



নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, সড়কে পড়ে চালক নিহত

ফরিদপুরের মধুখালীতে মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে জুবায়ের (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকের সহকারীও।

রোববার (৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বনমালীদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক জুবায়ের ঝিনাইদহ উপজেলার কোটচাঁদপুর এলাকার সামছুল মণ্ডলের ছেলে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, মাগুরাগামী মালবাহী ট্রাকটি বনমালীদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে উড়ে সড়কে পড়ে ঘটনাস্থলেই ট্রাকচালক জুবায়ের মারা যান।

খবর পেয়ে নিহত চালক জুবায়েরের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটিও হেফাজতে নিয়েছে পুলিশ। আহত ট্রাক হেলপার ফরিদ হোসেনকে (১৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘুম চোখে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মামলা বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৫২   ৪৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, বিক্ষোভে যান চলাচল বন্ধ
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ