ইউনিয়ন পরিষদ বিলের দুই ধারা সংশোধন চায় সংসদীয় কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউনিয়ন পরিষদ বিলের দুই ধারা সংশোধন চায় সংসদীয় কমিটি
সোমবার, ৬ মে ২০২৪



ইউনিয়ন পরিষদ বিলের দুই ধারা সংশোধন চায় সংসদীয় কমিটি

ঢাকা, ৬ মে, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ আবদুল ওয়াদুদ এমপি, আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি, মোহাম্মদ সাইদ খোকন এমপি, মোঃ ছানোয়ার হোসেন এমপি, মোঃ মতিয়ার রহমান এমপি, মোহাম্মদ আলী এমপি এবং ফরিদা খানম এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

বৈঠকে “‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল, ২০২৪” এর উপর বিস্তারিত আলোচনা করা হয়, বিলের দফা ৯ এর প্রস্তাবিত ধারা ৩০ ও বিলের দফা ৭ এর প্রস্তাবিত ধারা ১ এর প্রয়োজনীয় সংশোধনীপূর্বক অন্যান্য প্রয়োজনীয় সংশোধনী ও পরিমার্জনপূর্বক বিলটি গৃহীত হয় এবং দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বিলটি সংশোধনী আকারে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে সিটি টোল আদায় করায় শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া, উন্নয়ন প্রশ্নবিদ্ধ হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সিটি টোল আদায় বন্ধ করার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, সমবায় অধিদপ্তর, বার্ড, বিআরডিবি, আরডিএ, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:১৯   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক
মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ