‘তুফান’ নিয়ে কড়া জবাব মিমের!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘তুফান’ নিয়ে কড়া জবাব মিমের!
শুক্রবার, ১০ মে ২০২৪



‘তুফান’ নিয়ে কড়া জবাব মিমের!

সদ্য প্রকাশ পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার টিজার। নেট দুনিয়ায় টিজারটি মুক্তি পাওয়ায় সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। এ বিষয়ে সম্প্রতি নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

একটি বেসরকারি টিভি চ্যানেলে বিশেষ সাক্ষাৎকার দেয়ার সময় ‘পরান’ খ্যাত এ নায়িকা বলেন, আমারতো প্রথমে মনেই হয়নি, বাংলাদেশের সিনেমা দেখছি। ‘তুফান’-র টিজার অবশ্যই ভালো লেগেছে।

এসময় ‘তুফান’-র টিজার নিয়ে যারা সমালোচনা করছে তাদের উদ্দেশে কড়া জবাব দিয়ে মিম বলেন, সমালোচনা সবকিছুতেই হবে। ভালো কাজ করলেই সমালোচনা বেশি হয়। এটা স্বাভাবিক বিষয়। এসবে গুরুত্ব দেই না। আমি শুধু এটুকু বলব, ঘরে বসে দুই, তিনটা কমেন্ট সবাই লিখতে পারে। যারা শুধু সমালোচনাই করে, তারা শুধু ওটাই পারে।

মঙ্গলবার ( ৭ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে প্রকাশ পায় ১ মিনিট ২২ সেকেন্ডের ‘তুফান’-র টিজার। পুরো সিনেমাই ছিল অ্যাকশন আর রহস্যে ভরা।

জানা গেছে, নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবন ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। মুক্তির অপেক্ষায় থাকা এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও।

এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২০:৩৩:১৮   ৪৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ