বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না: হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না: হানিফ
শনিবার, ১১ মে ২০২৪



বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না: হানিফ

বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা নির্বাচনমুখী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (১১ মে) দুপুরে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তৃতা করেন তিনি।

হানিফ বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, উন্নয়ন চায়। দেশ যখন উন্নয়নের ধারায় ধাবিত হচ্ছে তখন বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, তারা (বিএনপি) মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা নির্বাচনমুখী নয়। তারা আন্দোলন করে কিন্তু ভোট করে না। কারণ, তারা নির্বাচনের মাধ্যমে নয়, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা চায়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিদেশি প্রভুদের ওপর ভর করে বিএনপি ক্ষমতায় যেতে চায়। কিন্তু কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ দেশবাসী মেনে নেবে না।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘গত ১৫ বছর এমন কোনো অপকর্ম নেই যা বিএনপি-জামায়াত করেনি। তারা মানুষ পুড়িয়েছে, বাস, ট্রেন-লঞ্চে আগুন দিয়েছে। তারা পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছে, কিন্তু জনগণ শেখ হাসিনার পাশে আছে, যে কারণে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ২০৪১-এর মধ্যে এ দেশ হবে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:০৮   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ