‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পীকার
শনিবার, ১১ মে ২০২৪



‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পীকার

ঢাকা, ১১ মে ২০২৪ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব কর্তৃক আয়োজিত নাট্যদল থিয়েটার প্রযোজিত ‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় তিনি নাটকটি উপভোগ করেন।

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি, হুইপ সানজিদা খানম এমপি, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক এমপি, বীরেন সিকদার এমপি, আক্তারুজ্জামান এমপি, অপরাজিতা হক এমপি, আরমা দত্ত এমপি, কেহেলী কুদ্দুস এমপি, শাহদাব আকবর চৌধুরী এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, এবং এস এম ব্রহানী সুলতান মামুদ এমপি এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ‘লাভ লেটার্স’ নাটকটি বাংলা রুপান্তর করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, নাট্যাভিনয় করেছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার।

নাটক মঞ্চায়নে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্পীকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন, জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৯:০১   ৪২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ