নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা
শনিবার, ১১ মে ২০২৪



নীলফামারীতে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা

জেলায় আজ জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার জেলা সদরের নটখানায় অবস্থিত টিএলএমআই (দি লেপ্রসি মিশন ইণ্টারন্যাশনাল) সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারীর সিভিল সার্জন মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা পরিস্থিতি উপস্থাপন করেন খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মো. মাহবুবুর রহমান।
জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ উপস্থাপন করেন সহযোগী গবেষণা পরিচালক মো. মিজানুর রহমান। এছাড়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জানো প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশের মাল্টিসেক্টরাল গভর্ন্যান্স-এর ব্যবস্থাপক মো. গোলাম রব্বানী।
খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের সহযোগিতায় জয়েণ্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত অর্ধদিনের এ কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, ধর্মীয় নেতা, যুব সমাজের প্রতিনিধিসহ ৬০জন অংশগ্রহন করেন।
কর্মশালায় পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতন হওয়া এবং ভেজাল খাদ্য পরিহার করার আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১৩   ২৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্স যুক্তরাষ্ট্র শাখার শ্রদ্ধা
সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সরকার বদ্ধপরিকর: প্রবাসী কল্যাণমন্ত্রী
নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে
ভুল নম্বরে যাওয়া বিকাশ টাকা ফেরত নিতে এসে ব্যবসায়ী নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ