পশ্চিমারা রাগ করবে বলে ইসরাইলের বিরুদ্ধে কথা বলে না বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পশ্চিমারা রাগ করবে বলে ইসরাইলের বিরুদ্ধে কথা বলে না বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার, ১৪ মে ২০২৪



পশ্চিমারা রাগ করবে বলে ইসরাইলের বিরুদ্ধে কথা বলে না বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির নেতারা ইসরাইলের বিরুদ্ধে কথা বলেন না, কারণ এতে পশ্চিমারা রাগ করতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

ইসরাইলি আন্তর্জাতিক লবিস্টদের সঙ্গে যুক্ত হয়ে বিএনপি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, দলটির নেতারা ইসরাইলের বিরুদ্ধে কথা বলেন না। কারণ এতে পশ্চিমারা রাগ করতে পারে।

তিনি বলেন, কিছু দল আছে যেখানে দলের চেয়ে ব্যক্তি বড়। তারা ইসরাইলের গোয়েন্দার সঙ্গে দেখা করেছে। তারা আজকে বিএনপির শরিক।

এসময় খুব শিগগিরই বাংলাদেশ আবারও ফিলিস্তিনে খাদ্য সহায়তা পাঠাবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

কিছু ইসলামি দল আছে নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে ভাষণ দিয়েছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে কথা বলতে এখন দেখি না। এরা আসলে ইসলামের লোক নয়। এরা মুখোশধারী ধর্ম ব্যবসায়ী।

তিনি বলেন, আমেরিকায়, ইংল্যান্ডে বড় মিছিল হয়। আমাদের যুব মহিলা লীগ বড় মিছিল করে। অথচ ইসলামি দলগুলো যারা নির্বাচন ভণ্ডুল করতে নেমেছিল তারা একটি বড় মিছিল করতে পারে না। তাদের মুখোশ আজ উন্মোচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৭:৫০   ২৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ