ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশের এক অসাধারণ অর্জন : প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রম বাংলাদেশের জন্য এক অনন্য অসাধারণ অর্জন।
তিনি আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।
এসময় ভূমি সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
বৈঠকে ভূমিমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও নিবিড় হবে।
এসময় ভূমিমন্ত্রী বাংলাদেশের স্মার্ট ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের ব্যাপারে হাইকমিশনারকে জানান।
বাংলাদেশের দ্রুত শিল্পায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন হাইকমিশনার প্রণয় ভার্মা।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধু-প্রতীম দেশ। ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমকে বাংলাদেশের এক অসাধারণ অর্জন। সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায় কারণ এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম বহুলাংশে কমে যায়।
বৈঠকে অন্যদের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জিয়াউদ্দীন আহমেদসহ ভূমি মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৬   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যমুনা সার কারখানায় শ্রমিকদের বেতন থেকে ‘গণচাঁদা’ আদায়ের অভিযোগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরে ৩০ বছরের অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান: জরিমানা ও মুচলেকা
সদরপুরে পদ্মা নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, জেলেদের জরিমানা
ইসলামপুরে ঝর্ণা ফিলিং স্টেশনে জরিমানা ও ম্যানেজারের কারাদণ্ড
সরিষাবাড়ীতে সন্ত্রাস, মাদক ও অনলাইন জুয়া বিরোধী সচেতনতামূলক সভা
‎নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
এমডি-১১ বিমান পুনরায় উড্ডয়নের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
জাতি গঠনে স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষার্থীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ