ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪



ফিলিস্তিনের সব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লীগের

গাজাসহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর জোট ‘আরব লীগ’। বাহরাইনের মানামাতে আরব লীগের সম্মেলনে যোগ দেন জোটের রাষ্ট্র প্রধানরা।

বৈঠক শেষে সম্মেলন থেকে আজ বৃহস্পতিবার (১৬ মে) একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, “ যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন ২২ দেশের এই জোট ‘মানামা ঘোষণা’ থেকে ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে।”

এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধীনে আসার আহ্বানও জানানো হয়েছে ।

জোটটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধুমাত্র পিএলওকে স্বীকৃতি দেয়।

পিএলও গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ। এতে ক্ষমতাসীন ফাতাহ মুভমেন্টের আধিপত্য রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:০৯   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ