ভোটকেন্দ্রের সামনে ব্যবস্থা প্রতিষ্ঠানে আগুন, পুড়ে ছাই ১৩ দোকান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোটকেন্দ্রের সামনে ব্যবস্থা প্রতিষ্ঠানে আগুন, পুড়ে ছাই ১৩ দোকান
মঙ্গলবার, ২১ মে ২০২৪



ভোটকেন্দ্রের সামনে ব্যবস্থা প্রতিষ্ঠানে আগুন, পুড়ে ছাই ১৩ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের সামনে একটি ব্যবস্থা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের পাছার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অগ্নিকাণ্ড ঘটে।

এদিকে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভোটারা।
পরে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে ওই কেন্দ্রে।

স্থানীয়রা জানান, পাছার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণের সময় পাশের একটি দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এ সময় বাজারে থাকা লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
এতে কমপক্ষে ১৩টি দোকানের সকল ধরনের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়্ন্ত্রণে আনে। আগুনে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

পাছার বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক গোলাপ মিয়া বলেন, বেলা ১১টার দিকে হঠাৎ খবর পাই বাজারের আজিজুল ও আল-আমীনের খাবার দোকানে আগুন লেগেছে।
পাশেই ভোট কেন্দ্র হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কেন্দ্রে আসা ভোটার ও প্রার্থীদের সমর্থকরা চারদিকে ছুটাছুটি করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে আগুনে সব পুড়ে যায়। তবে প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

পাছার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, কেন্দ্রের সামনে আগুনের ঘটনায় বেলা ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রাখা হয়।
পরে যথারীতি ভোটগ্রহণ চলে।

বাংলাদেশ সময়: ১৫:১০:৩৭   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ