জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম
বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪



জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় : তাজুল ইসলাম

জনগণকে উদ্বুদ্ধ করা ছাড়া বিশ্বের কেউ এককভাবে মশা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. তাজুল ইসলাম বলেন, জনগণ ছাড়া এককভাবে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা মশা সম্পর্কে জনগণকে প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছি। যেকোনো কাজ করতে হলে আমাদেরকে সমন্বয় করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে যতগুলো মন্ত্রণালয় রয়েছে আমরা সবাই সমন্বয় করে কাজে করে যাচ্ছি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ করা এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সমবায় মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের সবাইকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় অনেক বেড়েছে। বাংলাদেশ এখন ৩৩তম অর্থনীতির দেশ।

সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৬   ২৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ