জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির শ্রদ্ধা
শুক্রবার, ২৪ মে ২০২৪



জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির শ্রদ্ধা

জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার দুপুর ১২ টায় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
নেতৃবৃন্দ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে তারা পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ-সহ মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া- মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সাধারণ সম্পাদক এলেন ববি, সহ-সভাপতি রেজাউল করিম, জয়নাল আবেদীন, আব্দুল বাসেত, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আনোয়ার, নাজমুল ইসলাম মাসুদ, জারাফাত ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। তিনি সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
পরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৮   ৩৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
গোপালগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ