আদালতের কর্তব্য হচ্ছে সকল বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা : প্রধান বিচারপতি

প্রথম পাতা » আইন আদালত » আদালতের কর্তব্য হচ্ছে সকল বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা : প্রধান বিচারপতি
শুক্রবার, ২৪ মে ২০২৪



আদালতের কর্তব্য হচ্ছে সকল বিচার প্রার্থীর ন্যায় বিচার নিশ্চিত করা : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা।
তিনি বলেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে, এটা সংবিধানে নিশ্চিত করা হয়েছে। আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসেন। ন্যায় বিচার পাওয়া প্রত্যেক নাগরিকদের মৌলিক অধিকার।
আজ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত এলাকায় নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন কালে তিনি এ সব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জেলা ও দায়রা জজ মোঃ যাবিদ হোসেন, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদসহ বিচার বিভাগের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আরো বলেন, মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কোন গাফিলতি করা যাবেনা। দেশের বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকল বিচারকদের কাজ করতে হবে ।
প্রধান বিচারপতি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত রূপকল্প স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে। তবেই দেশের বিচার ব্যবস্থা এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ন্যায়কুঞ্জের আয়তন এক হাজার বর্গফুট। অত্যাধুনিক নান্দনিক স্থাপত্য শৈলীতে ডিজাইন করা সুপরিসর আধুনিক বিশ্রামাগার ন্যায়কুঞ্জে একত্রে ১০০ জন বিচার প্রার্থী বসার জায়গা, ওয়াশরুম, ব্রেস্ট ফিডিং কর্ণার, সুপেয় পানির ব্যবস্থা, নারী ও শিশুদের জন্য আলাদা কক্ষে বসার ব্যবস্থা সহ বহুমুখী সুবিধা থাকবে। ৫২ লাখ টাকা ব্যয়ে এই ন্যায়কুঞ্জের নির্মাণ করা হয়েছে।
পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আদালত প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৭:১৯   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীর গায়ে ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে যা বললেন চিফ প্রসিকিউটর
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড জয়-পলক : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড
প্লট দুর্নীতি অভিযোগে শেখ হাসিনার সঙ্গে রেহানার তিন সন্তানের কারাদণ্ড
হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরু আজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ