তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন

প্রথম পাতা » আন্তর্জাতিক » তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে মমতার অভিনন্দন

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে অভিনন্দন জানান তিনি।

পোস্টে মমতা বলেন, ‘বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তার দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’

পোস্টে তিনি আরও বলেন, আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি বলেছেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, ‘এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। ভারত ‘গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন’ অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।

তিনি আরও বলেন, ‘আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের সাধারণ উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আপনার সাথে কাজ করার জন্য আমি উন্মুখ।’

বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হয়।

সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইতোমধ্যেই ২১২টি আসনে জয়ী হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির জোট ৭৬টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র ও অন্যান্যরা জয়ী হয়েছেন। বাকি আর ২টি আসনের ফলাফল ঘোষণা বাকি আছে। আর ২টি আসনের ফলাফল ঘোষণা স্থগিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৩৭   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


স্পেন-মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরাইল
রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
চীনের কারখানা খাতের কার্যক্রম জুলাইয়ে কমেছে
মরক্কো-সেউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল, মৃত্যু ১৮
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭
মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ
আর্জেন্টিনায় দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু
যে কারণে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্পের
সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ