অসাম্প্রদায়িক চেতনায় কবি নজরুল ছিলেন অনন্য - সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসাম্প্রদায়িক চেতনায় কবি নজরুল ছিলেন অনন্য - সংস্কৃতি প্রতিমন্ত্রী
শনিবার, ২৫ মে ২০২৪



অসাম্প্রদায়িক চেতনায় কবি নজরুল ছিলেন অনন্য - সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অনন্য।যখন বিশ্বজুড়ে যুদ্ধ, ঘৃণা, সাম্প্রদায়িকতার বিষ মানুষের জীবনকে কলুষিত করছে, তখন আমাদের জীবনে জাতীয় কবিরপ্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে।

আজ বিকেলে (২৫ মে)রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে জাতীয় কবিকাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন , জাতীয় কবি নজরুল ইসলামের অগ্নিঝরা কবিতা ওগান আমাদের মহান মুক্তিযুদ্ধে ছিল অনন্ত প্রেরণার উৎস। তিনি অন্যায়, অবিচার, শোষণমুক্ত একটি ন্যায়ভিত্তিক আলোকিতসমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন। তিনি তাঁর সৃষ্টি সম্ভার দিয়ে, জীবন-কর্ম এবং উদ্দীপনা দিয়ে বাঙালি জাতিসত্তাকে উজ্জীবিতকরে তুলেছিলেন।

প্রতিমন্ত্রী জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেছেন, ১৯৭২ সালের ২৪ মে, স্বাধীন বাংলাদেশে কবিকে নিয়েএসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং রাষ্ট্রীয় মর্যাদা ও নাগরিকত্ব প্রদান করেছিলেন। বঙ্গবন্ধু তাঁর জীবনেবরাবরই শোষিতের পক্ষ নিয়েছেন, যেমনটি কবির জীবন আদর্শে আমরা দেখতে পাই।

অনুষ্ঠানে কবি পরিবারের সদস্য খিলখিল কাজী, সংস্কৃতি সচিব খলিল আহমদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক,বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান অন্যন্যের মধ্যে বক্তব্যরাখেন। এছাড়াও অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:২১:০৯   ৩৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ