করনীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা

প্রথম পাতা » অর্থনীতি » করনীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



করনীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চেয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। সোমবার বিকেলে আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। যেখানে অংশ নেন বোয়িং, এক্সিলারেট, আমাজন, মেটা, ভিসা কার্ডসহ বড় বড় কোম্পানির প্রতিনিধিরা।

ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হওয়ার আশা প্রকাশ করে উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, ব্যাংক খাতের সংস্কারে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। উদ্যোগ নেয়া হয়েছে শেয়ারবাজারের দুর্বলতার দূর করারও। তিনি জানান, ‘দেশের অর্থনীতিতে অবশ্যই চ্যালেঞ্জ আছে। তবে আমরা তা মোকাবিলা করতে পারব। ডলার সংকটও কমে আসছে।’

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কৃষিখাতে অনেক বিদেশি প্রতিষ্ঠান এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এগিয়ে আসছে। তারা দেশে বিনিয়োগ করতে চায়। তারা বলেছেন, এখানে বিনিয়োগের পরিবেশ আছে। তিনি জানান, মেটা (ফেসবুক) বাংলাদেশে এআই নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়া অ্যামাজন বাংলাদেশে অলরেডি ব্যবসা করছে। যারা এখন আমদানি রফতানি নিয়েও কাজ করতে চায়।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, ভিসা, মাস্টারকার্ড আগামীতে এআই প্রযুক্তি যুক্ত করতে চায়। টোল প্লাজা বা মেট্রোরেলের টিকেট কাটতে লম্বা লাইন ধরতে হয়। সেই সমস্যার সমাধান হবে ভিসা, মাস্টার কার্ডে এআই প্রযুক্তি যুক্ত হলে। পেমেন্ট হবে এআইর মাধ্যমে। দেশের ব্যাংক খাতের সংস্কার দরকার জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এ বিষয়ে কাজ চলছে। তারল্য সংকট কাটাতে কী করা যায় তা নিয়ে আলোচনা চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৬   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ