মাগুরায় কৃষি মেলার উদ্বোধন

প্রথম পাতা » খুলনা » মাগুরায় কৃষি মেলার উদ্বোধন
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



মাগুরায় কৃষি মেলার উদ্বোধন

মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলা আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ বিষ্ণু পদ সাহা, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, বগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর রওনক হোসেন প্রমুখ।
মেলায় ১২টি স্টলে কন্দাল জাতীয় ফসল উন্নয়নে বিভিন্ন ফসলের উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আগামী বৃহস্পতিবার এ মেলা শেষ হবে। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি মেলার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৩:৩১:১৪   ৩৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ