কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক
মঙ্গলবার, ২৮ মে ২০২৪



কৃষিমন্ত্রীর সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি দলের বৈঠক

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে বেলারুশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ডেপুটি চেয়ারম্যান সারগেই কেলিচিটসের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
আজ মঙ্গলবার সচিবালয়ে এ সাক্ষাতে প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেলারুশ কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক শাখার পরিচালক এ্যালেক্সেই লিসনো, ভারতস্থ বেলারুশ এ্যাম্বাসির সিনিয়র কনস্যুলার ভিটালি মিরুটকো, বাংলাদেশস্থ বেলারুশ এ্যাম্বাসির কনস্যুলার অনিরুদ্ধ কুমার রয়, আবদুস সালাম জিতু ও বিটিএ ব্যাংকের চেয়ারম্যান সুলতান মারিনভ। সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মনসুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব জিএম ইফতেখার প্রমুখ।
আলোচনায় বেলারুশের আকু (এসিইউ)-তে যোগদান, নিষেধাজ্ঞার কারণে অপরিশোধিত সারের মূল্য পরিশোধ এবং বেলারুশ ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে মত বিনিময় হয়।
দ্বিপাক্ষিক আলোচনায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আশা ব্যক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫৭:৩৫   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ