তৃতীয় ধাপে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তৃতীয় ধাপে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ
বুধবার, ২৯ মে ২০২৪



তৃতীয় ধাপে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর বলেছেন, মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ না করায় এখন পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে তার পুরো তথ্য সংগ্রহ করতে পারছি না। এজন্য ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি। যে কেন্দ্রগুলোর তথ্য পেয়েছি সেখানে ২০ শতাংশের নিচে ভোট পড়েছে বলে জানা গেছে, এটা প্রাথমিক তথ্য। দুপুর ১২টা পর্যন্ত কোথাও ১৫, কোথাও ১৬, কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

বুধবার (২৯ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ভোটে এখন পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি। আট হাজার ৪৫০টি ভোটকেন্দ্রের মধ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার পূর্ব পৃঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়টা ব্যালট বই ছিনতাই হয়েছে বিধায় ভোট স্থগিত করা হয়েছে।

অপরদিকে বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক ঠিকমতো না ছাপানোয় ওই পদটিতে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া তিন জনকে আটক করা হয়েছে। ফেনী সদরে একটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসারকেও আটক করা হয়েছে।

সচিব মো. জাহাংগীর বলেন, উত্তরাঞ্চলে ভোটার উপস্থিতি ভালো আছে। দক্ষিণাঞ্চলে ভোটার উপস্থিতি কম।

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৬   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা ডন গ্রেপ্তার
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’ : ববি হাজ্জাজ
বিরোধীদল হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে : মির্জা ফখরুল
কর্নেল (অব.) অলিকে প্রার্থী করার কারণ জানালেন নাহিদ ইসলাম
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর
বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া ঐতিহাসিক শাকপালা পার্কে ফিরছে নতুন প্রাণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ