এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারীকে দেশে আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারীকে দেশে আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার
বুধবার, ২৯ মে ২০২৪



এমপি আনোয়ারুল হত্যার পরিকল্পনাকারীকে দেশে আনার চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা-ের সাথে জড়িত মূল পরিকল্পনাকারীকে দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।
তিনি বলেন, তার মৃতদেহ উদ্ধারে আমাদের একটি টিম ও ভারতীয় পুলিশ একযোগে কাজ করছে।
বুধবার ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত ডাটাবেজ অ্যান্ড এনালাইসিস অব রোড ক্রাশ (ডিএআরসি) সফটওয়্যার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোলকাতার সঞ্জিবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিন্ড উদ্ধার করা হয়েছে তা আসলেই সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না ডিএনএ টেষ্ট করে নিশ্চিত করা যাবে।
ডিএমপি কমিশনার বলেন, হত্যাকা-ের মোটিভ এখনো ক্লিয়ার না, মূল ষড়যন্ত্রকারী আক্তারুজ্জামান শাহিনকে গ্রেফতার করলে মোটিভ জানা যাবে। শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৪   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ