যুব সমাজের হাতে উন্নয়নের মশাল তুলে দিতে হবে: ডেপুটি স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যুব সমাজের হাতে উন্নয়নের মশাল তুলে দিতে হবে: ডেপুটি স্পিকার
বুধবার, ২৯ মে ২০২৪



যুব সমাজের হাতে উন্নয়নের মশাল তুলে দিতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, ভবিষ্যতের কথা ভেবে যুব সমাজের হাতে উন্নয়নের মশাল তুলে দিতে হবে।
তিনি বলেন, যুবকদের সঠিক পথে রাখতে হবে এবং তাঁদের স্নেহ করতে হবে। আবার যুবকদেরও উচিৎ মুরুব্বিদের ঠিকমত সম্মান করা। যুবক ও অভিজ্ঞদের সমন্বয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
আজ বুধবার পাবনার সাঁথিয়ায় হুইখালী বাংলা স্কুল এন্ড কলেজের চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ডেপুটি স্পিকার বলেন, ‘কোন নির্দিষ্ট নেতার সাথে নয় বরং আপনারা আওয়ামী লীগের নেতৃত্বের সাথে থাকুন। সাঁথিয়া ও বেড়ার জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে তারাই আমার পরম আত্মীয়। আওয়ামী লীগের সাথে থাকলেই আমার সাথে থাকা হবে।’
তিনি বলেন, কিছু লোক দলের মাঝে বিভেদ সৃষ্টি করে ফায়দা নিতে চায়, তাদেরকে প্রশ্রয় দেয়া যাবে না। নেতার চেয়ে দল বড় এবং আমার দলে কোন বিভেদ নেই।
সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খানের সভাপতিত্বে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৩:০৩   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ