বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে নিত্যপণ্যের দাম: অর্থ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » অর্থনীতি » বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে নিত্যপণ্যের দাম: অর্থ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪



বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে নিত্যপণ্যের দাম: অর্থ প্রতিমন্ত্রী

নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াকেই আসছে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে বাজেট নিয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে। সব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

এসময় নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াকেই আগামী ২০২৪-২৫ বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী।

বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষদের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ বার্তা আসবে বাজেট ঘোষণায়।

ওয়াসিকা আয়শা খান আরও বলেন, কর হার বাড়িয়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ দেয়া হবে বাজেটে। তবে বিদ্যমান ১০ শতাংশ কর বেড়ে কত নির্ধারণ করা হচ্ছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:১১   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ