শরীয়তপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
শুক্রবার, ৩১ মে ২০২৪



শরীয়তপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” প্রতিপাদ্যে জেলা প্রশাসনের আয়োজনে জেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।এটি পুনরায় সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ হায়দার, জেলা তথ্য কর্মকর্তা শাহীন মিয়া, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা তামাকমুক্ত বাংলাদেশ গড়তে পরিবার থেকে কাজ শুরু করার গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজের ফলাফল সবসময়ই ভালো হয়। তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলি।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৪   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ