পর্যটন শিল্পে বিনিয়োগ করলে সমবায় সমিতিকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্যটন শিল্পে বিনিয়োগ করলে সমবায় সমিতিকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে : বিমান ও পর্যটন মন্ত্রী
শুক্রবার, ৩১ মে ২০২৪



পর্যটন শিল্পে বিনিয়োগ করলে সমবায় সমিতিকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে : বিমান ও পর্যটন মন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, কোন সমবায় সমিতি পর্যটন শিল্পে বিনিয়োগ করলে তাদেরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে।
আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সমবায় সমিতিগুলো বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতের বিভিন্ন বিষয়ে বিনিয়োগ করতে পারে। এতে যেমন সমিতিগুলোর আয় বৃদ্ধি পাবে, অপরদিকে তারা দেশের পর্যটন শিল্পের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দেশের প্রচলিত সকল আইনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিয়েছেন। তার অংশ হিসেবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক সমবায় সম্পর্কিত আইন ও বিধি রিভিউ করার যে উদ্যোগ নেয়া হয়েছে তা একটি ভাল উদ্যোগ।
ফারুক খান বলেন, সমবায় সমিতি ভালোভাবে চলার জন্য এর প্রত্যেক সদস্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমিতিগুলোকে সফল করতে হলে এর সদস্য ও তাদের সন্তানদের মধ্যে থেকে উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে। মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সফলতা দেখে অন্যরাও সমবায় সম্পর্কে আগ্রহী হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি অগাস্টিন পিউরিফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আখতারুজ্জামান ও অনিমা মুক্তি গোমেজ।

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২৫   ২৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ