টেকসই নগরায়ন এবং পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসনে সহযোগিতা প্রদানে আগ্রহী ভারত

প্রথম পাতা » ছবি গ্যালারী » টেকসই নগরায়ন এবং পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসনে সহযোগিতা প্রদানে আগ্রহী ভারত
রবিবার, ২ জুন ২০২৪



টেকসই নগরায়ন এবং পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসনে সহযোগিতা প্রদানে আগ্রহী ভারত

পরিবেশবান্ধব, টেকসই নগরায়ন এবং পরিকল্পিত ও সাশ্রয়ী আবাসন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে ভারত।

আজ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে ব্যাপক সহযোগিতা করেছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির পিছনেও ভারতের ভূমিকা রয়েছে। বন্ধুপ্রতিম এই দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সহযোগিতার আরো অনেক ক্ষেত্র রয়েছে। বিশেষ করে বাংলাদেশের যোগাযোগ কাঠামো উন্নয়ন, পরিকল্পিত নগরায়ন এবং পরিবেশবান্ধব উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার সুযোগ রয়েছে।

ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে দেশের প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া আবাসন খাতে ভারতের রিয়েল এস্টেট কোম্পানিসমূহ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের সুযোগ রয়েছে। ভারত-বাংলাদেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আরো অনেক বিষয় রয়েছে যেখানে দুই দেশ সম্মিলিতভাবে কাজ করলে উভয় দেশ উপকৃত হবে।

আলোচনাকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, পরিকল্পিত নগরায়ন এবং টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে ভারতের বিস্তর অভিজ্ঞতা রয়েছে। গ্রিন বিল্ডিং টেকনোলজি, দুর্যোগ ঝুঁকিসহনীয় স্থাপনা নির্মাণসহ আবাসন খাতে ভারত বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশী প্রকৌশলীদের পরিবেশবান্ধব ভবন নির্মাণে ভারতে প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলে জানান।

তিনি বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রসমূহ চিহ্নিত করে আরো কার্যকরভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি ভারতের সহযোগিতায় স্মার্ট সিটি গড়ে তুলতে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া যায় বলে মন্তব্য করেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান এবং রিয়েল এস্টেট কোম্পানির সাথে যোগাযোগ সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তিনি জানান। ভারতীয় বিনিয়োগ প্রস্তাব সক্রিয় বিবেচনা এবং সাদরে গ্রহণ করা হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৫১   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
স্পীকারের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ