১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান
সোমবার, ৩ জুন ২০২৪



১০ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপলো জাপান

জাপানের মধ্যাঞ্চলে ১০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্প দুটি আঘাত হানে। খবর আরব নিউজের।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলছে, প্রথম ভূমিকম্পটির মাত্র ছিল ৫ দশমিক ৯ এবং দ্বিতীয়টি ৪ দশমিক ৮ মাত্রার। তবে, কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নোটো উপদ্বীপ। আর এখানেই চলতি বছরের ১ জানুয়ারি বিধ্বংসী এক ভূমিকম্পে ২৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে তারা এখনও তথ্য সংগ্রহ করছেন বলে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে।

এই অঞ্চলের কাশিওয়াজাকি-কারিওয়া পারমাণবিক কেন্দ্রের অপারেটর বলেছেন, কম্পনের পর ক্ষয়ক্ষতি পরীক্ষা করার জন্য আপাতত এটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর পশ্চিম প্রান্ত বরাবর চারটি টেকটোনিক প্লেটের (ভূতাত্বিক প্লেট) সংযোগস্থলে অবস্থান করায় জাপানে প্রতিবছর প্রায় দেড় হাজার বার ভূমিকম্প আঘাত হেনে থাকে। তবে জাপানে সাধারণত বড় ধরনের ভূমিকম্পেও ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে ভবন নির্মাণে বিশেষ কৌশলের কারণে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:৩৭   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ