যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪
সোমবার, ৩ জুন ২০২৪



যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২৪

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের আকরনে স্থানীয় সময় রোববার (২ জুন) ভোরে একটি জন্মদিনের পার্টিতে গুলির ঘটনায় একজন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, কেলি স্ট্রিট এবং অষ্টম অ্যাভিনিউর কাছে ঘটনাস্থল থেকে কয়েক ডজন বুলেটের খোসা ও একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

আকরন পুলিশ বিভাগ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়নি।

আকরন পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং বলেছেন, ‘গোয়েন্দাদের ধারণা, একটি গাড়িতে থাকা কেউ একজন পার্টিগামীদের উপর গুলি চালায় এবং অনুষ্ঠানে উপস্থিত কেউ পাল্টা গুলি চালিয়েছিল।’

বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে আকরন পুলিশ বলেছে, ‘অন্তত ২৫ জনকে গুলি করা হয়েছে, যাদের মধ্যে একজন নিহত হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আকরনের মেয়র শাম্মাস মালিক এবং পুলিশ প্রধান ব্রায়ান হার্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতিতে দিয়ে অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের শহর বিবেকহীন সহিংসতার ধ্বংসলীলার পরে ছটফট করছে। দুই ডজনেরও বেশি ভুক্তভোগীর ব্যথা ও ট্রমা আজ পুরো আকরন জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে, যখন আমরা এর উত্তর খুঁজছি।’

বন্দুক হামলার তথ্য দিয়ে সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে অ্যাকরণ কর্তৃপক্ষ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আরও সহিংসতা ও প্রতিশোধ প্রতিরোধ করার জন্য আমাদের আপনার কথা বলা দরকার। নগর সরকার ও আকরন পুলিশ বিভাগ আমাদের এক নম্বর উদ্বেগ হিসাবে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখবে। কারণ আমরা আমাদের সম্প্রদায়ে বন্দুক সহিংসতা বন্ধ করার লক্ষ্য রাখি।’

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৯   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে দিল? অমিত শাহের কাছে জবাব চাইলেন রাহুল
গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে মোদির ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে জেন–জিরা
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
পদত্যাগপত্রে কী বার্তা দিয়ে গেলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ সদস্য নিহত
জাতিসংঘে বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব গৃহীত
রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭

News 2 Narayanganj News Archive

আর্কাইভ