সবুজ বিপ্লবের পথে দেশের পোশাক শিল্প!

প্রথম পাতা » অর্থনীতি » সবুজ বিপ্লবের পথে দেশের পোশাক শিল্প!
বুধবার, ৫ জুন ২০২৪



সবুজ বিপ্লবের পথে দেশের পোশাক শিল্প!

প্রকৃতি ও উৎপাদনকে একসুতোয় গেঁথে যে সবুজ বিপ্লবের পথে হাঁটছে বাংলাদেশের পোশাক শিল্প; তার ধারেকাছে নেই বিশ্বের অন্য কোনো দেশ। উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত খরচ করে হলেও সবুজ কারখানার রিটার্ন বেশি। অর্থনীতিবিদরা বলছেন, পরিবেশবান্ধব শিল্পায়নে জোর দিয়ে সাজাতে হবে আগামীর বিশ্ববাজার দখলের পরিকল্পনা।

গত এক দশকে বাংলাদেশের পোশাক খাতে হয়েছে সবুজ বিপ্লব। বর্তমানে বিশ্বসেরাসহ ১০০টি পোশাক কারখানার মধ্যে ৫৬টিই বাংলাদেশের। আবার প্রথম ২০টির মধ্যে ১৮টি। এই সবুজ বিপ্লবে শুধু প্রকৃতির নিরাপত্তা নিশ্চিতই নয়, নিরাপদ হয়েছে পোশাকশ্রমিকদের কর্মপরিবেশও।

শ্রমিকরা জানান, কর্মপরিবেশ ভালো হওয়ায় কাজ করে প্রশান্তি পাওয়া যায়।

কর্তৃপক্ষ পরিবেশবান্ধব কারখানা তৈরিতে বেশি ব্যয়কে দেখছে বিনিয়োগ হিসেবে। যাতে বাড়ছে উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা।

আর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব বলেন,

পরিবেশবান্ধব কারখানার কারণে বাড়ছে শ্রমিকদের কাজ করার উৎসাহ। এতে বাড়ছে উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতাও।

অর্থনীতিবিদরা বলছেন, সবুজ বিনিয়োগকে উৎসাহী করতে সরকারকে এগিয়ে আসতে হবে। কারণ, আগামীর বিশ্ববাজার দখলে প্রতিযোগিতা চলবে সবুজকে ঘিরে।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন,

বিশ্ববাজার দখলের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে পরিবেশবান্ধব এই কারখানাগুলো। তাই সবুজ বিনিয়োগকে উৎসাহী করতে সরকারকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে পরিবেশবান্ধব শুধু পোশাক কারখানাই রয়েছে ২১৮টি। যার মধ্যে প্লাটিনাম ৮৪টি, গোল্ড ১২০টি, সিলভার ১০টি, সার্টিফাইড ৪টি।

দেশের রফতানি খাত এগিয়ে যাওয়ার পেছনে বড় অবদান রয়েছে তৈরি পোশাক খাতের। আর পোশাক খাতের এগিয়ে যাওয়ার পেছনে অবদান রয়েছে পরিবেশবান্ধব কারখানাগুলোর। ভবিষ্যতে পোশাক শিল্পে এই পরিবেশবান্ধব কারখানাগুলোর সংখ্যা অনেকাংশে বাড়ানো গেলে বিশ্ববাজারে বাংলাদেশের একচেটিয়া দাপট তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৪:৫৫:২০   ৩২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ