এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে যেসব নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে যেসব নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
বুধবার, ৫ জুন ২০২৪



এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে যেসব নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ ছাড়া মানতে হবে বেশ কিছু নির্দেশনা।

বুধবার (৫ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

মন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার ৯১ হাজার ৪৪৮ পরীক্ষার্থী বেড়েছে। ৮টি বোর্ডে প্রশ্নপত্রের ট্রাংক পৌঁছে গেছে। ৩টিতে বাকি আছে।

মহিবুল হাসান বলেন, এইচএসসির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। মন্ত্রণালয় কোনো তাড়াহুড়ো চায় না। তবে আঞ্চলিক ও বৈশ্বিক মানদণ্ড রাখার চেষ্টা থাকবে।

বন্যা পরিস্থিতি বিবেচনায় সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলেও জানান মন্ত্রী।

এ ছাড়া শিক্ষমন্ত্রী কিছু নির্দেশনাও দেন:

* পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

* পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে।

* ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মোবাইল ফোন বা ডিভাইস নিতে পারবেন না কেন্দ্রে। ওই কর্মকর্তার ফোন হবে ফিচার ফোন।

* পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন এবং এ-সম্পর্কিত সুবিধাসম্পন্ন ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ থাকবে

বাংলাদেশ সময়: ১৪:৫২:৩৪   ৩১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ