ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না : সারিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না : সারিকা
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না : সারিকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। ক্যারিয়ারের মাঝখানে কয়েক বছর অভিনয় থেকে দূরে থাকার পর আবারও ফিরেছেন শোবিজ জগতে। কিন্তু এই অভিনেত্রী সামাজিক মাধ্যম থেকে একেবারেই দূরে থাকেন বলে জানা গেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করেন না সারিকা। গণমাধ্যমে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

ওই সাক্ষাৎকারে সারিকা বলেন, ‘যান্ত্রিক জীবন, প্রতিযোগিতা, দৌড় এসব আমার পছন্দ নয়। যে কারণে আমি ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না।’

এদিকে চঞ্চলের সঙ্গে জুটি হয়ে সাত পর্বের ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এছাড়াও শেষ করেছেন রায়হান রাফী ও আবদুল্লাহ মোহম্মদ সাদের ওটিটির কাজ।

গত ঈদে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীর সঙ্গে ঈদের নাটকে অভিনয় করেছিলেন সারিকা। যদিও ২০২২ সাল থেকে শ্যুটিং কমিয়ে দিয়েছিলেন তিনি। কারণ, যাচাই বাছাই ছাড়া যেমন তেমন গল্পে কাজ করেন না এই অভিনেত্রী।

নাটকের জন্য প্রত্যাশামতো গল্প পেলেই কাজ করেন, ওই সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সারিকা। অভিনেত্রীর ভাষ্য, ‘শিল্পী হিসেবে গল্পের জায়গায় চাওয়া-পাওয়ার প্রত্যাশার মিল থাকে না। বিষয়টা তো প্রযোজক ও পরিচালকের ওপর। তারপরও চেষ্টা করে যাচ্ছি, বেছে কাজ করতে। তবে ঈদে পাঁচটির মতো নাটকে কাজ করেছি। চঞ্চল ভাইয়ের সঙ্গে এখন ঈদের সাত পর্বের নাটকের শ্যুটিং করছি। দারুণ গল্প, ভালো লাগছে অভিনয় করে।’

তবে গতানুগতিক গল্প-চরিত্রের নাটকে কাজ করার চেয়ে ওটিটিতে কাজ করার প্রাধান্য দিয়েছেন সারিকা। সম্প্রতি নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদ রায়হান রাফীর ‘মায়া’ তে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ওয়েব সিরিজগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। কাজগুলো মুক্তি পেলে তখন হয়তো অন্যভাবে দর্শক আমাকে দেখবে।’

২০০৬ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন সারিকা। তারপর একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান।

এরপর ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন সারিকা। এরপর অভিনয় ও মডেলিংয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি। যদিও এর পরপরই অভিনয় থেকে সাময়িক দূরে সরে যান সারিকা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৫   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ