গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৯২৯ কোটি টাকার বরাদ্ধ প্রস্তাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৯২৯ কোটি টাকার বরাদ্ধ প্রস্তাব
বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪



গৃহায়ন ও গণপূর্ত  মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৯২৯ কোটি টাকার বরাদ্ধ প্রস্তাব

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৯২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত বছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৭ হাজার ৪২৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৭ হাজার ২৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জন্য ৬ হাজার ৯২৯ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি- যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৭ হাজার ৪২৮ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ৭ হাজার ২৫ কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৩তম বাজেট।
এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৮   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ