টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতিদের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতিদের শ্রদ্ধা
শুক্রবার, ৭ জুন ২০২৪



টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বিচারপতিদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ও নেপালের প্রধান বিচারপতি এবং ভুটানের হাইকোর্টের বিচারপতি।
বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সফরকারী নেপালের প্রধান বিচারপতি বিসম্ভর প্রসাদ শ্রেষ্ঠা ও ভুটান হাইকোর্টের বিচারপতি লবজং রিনজিন এয়ারগি শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় এসে জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন। পরে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা।
গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মঈনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আমিনুর রহমানসহ গোপালগঞ্জের বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে বিচারপতিগন বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১৬   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ