বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব
শনিবার, ৮ জুন ২০২৪



বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব

প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব মো.নাঈমুল ইসলাম খান আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকালে পুষ্পস্তবক অর্পণের পর প্রেস সচিব বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ড. এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।
প্রখ্যাত সিনিয়র সাংবাদিক মো. নাঈমুল ইসলাম খানকে সচিবের পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
এ লক্ষ্যে ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
নাঈমুল ইসলাম খান তার যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৫   ৪৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
নিত্যপণ্য আমদানিতে শতাধিক বিনিয়োগকারী যুক্ত করতে টিসিবির মাধ্যমে পিপিপি উদ্যোগ
কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ