নতুন লুকে চার নায়িকা নিয়ে উরাধুরা নাচলেন শাকিব!

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন লুকে চার নায়িকা নিয়ে উরাধুরা নাচলেন শাকিব!
শনিবার, ৮ জুন ২০২৪



নতুন লুকে চার নায়িকা নিয়ে উরাধুরা নাচলেন শাকিব!

শাকিব খানের নাম শুনলেই ‘তুফান’ সিনেমা আর উরাধুরা গান ছাড়া যেন কিছুই মাথায় আসছে না ভক্ত দর্শকদের। ওপার বাংলার মিমি নয় এবার দেশি নায়িকাদের নিয়ে নেচে চমক ছড়ালেন ঢালিউড কিংখ্যাত নায়ক শাকিব খান।

শুক্রবার (৭ জুন) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত হয় ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’। অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব। সেখানে র‍্যাম্পে হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক নায়িকা।

র‌্যাম্পে ঝলমলে পোশাকে শাকিবের সঙ্গে ছিলেন পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি। ছিলেন সাবিলা নূর ও তানজিন তিশা। চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে ওই সারিতে। সেখানে মুক্তির অপেক্ষায় থাকা ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘উরাধুরা’তে নাচতে দেখা গেছে সবাইকে।

সব তারকাকে অনুষ্ঠানে বেশ গ্ল্যামারাস লুকে দেখা গেছে। মধ্যমণি শাকিবের পরনে ছিল ‘লিলি’র লোগো সম্বলিত সাদা একটি গর্জিয়াস স্যুট। লম্বা চুলে শাকিব খানকে বেশ লাগছিল মঞ্চে। ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন শাকিব খান ভিন্নভাবে উপস্থাপন করেছেন।

জানা গেছে, এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।

ব্যবসায়ে এর আগেই নাম লিখিয়েছিলেন শাকিব। তবে এবার একটু ভিন্ন গল্পেই এগিয়ে যাচ্ছেন নতুন পরিচয়ে। তিনি রিমার্ক ও হারল্যানের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:১৪:৫৪   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ