‘দুই-একবার মিয়ানমার থেকে আসা গুলি আমাদের টহল বোটে লেগেছে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘দুই-একবার মিয়ানমার থেকে আসা গুলি আমাদের টহল বোটে লেগেছে’
বুধবার, ১২ জুন ২০২৪



‘দুই-একবার মিয়ানমার থেকে আসা গুলি আমাদের টহল বোটে লেগেছে’

প্রতিবেশী দেশ মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাবে দুই-একবার বাংলাদেশের জেলেদের ট্রলার কিংবা টহল বোটে গুলি লেগেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১২ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সরকারের সঙ্গে আরাকান আর্মি যুদ্ধ করছে। যুদ্ধটা বেশ কিছুদিন ধরে হচ্ছে। আমরা দেখেছি আরাকানের অনেক জায়গা তারা দখল করে নিয়েছে। এখন আমাদের নাফ নদীর নিচের অংশটায় যুদ্ধ চলছে।’

তিনি বলেন, যখন যুদ্ধ চলছে তখন কোন সময় কার গুলি আসছে…। দুই-একবার আমাদের জেলেদের ট্রলার কিংবা আমাদের টহল বোটে গুলি এসে লেগেছে। কে গুলি করেছে? সেটি আমরা এখনো সুনিশ্চিত নই। তাদের (মিয়ানমার কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছি, তারাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মিয়ানমার অস্বীকার করেছে যে তারা গুলি করেনি, কিন্তু গুলি তো হয়েছে।

এ সময় সেন্ট মার্টিনে পণ্যের সরবরাহে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৫৬   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বন্যপ্রাণী অপরাধ ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ
কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ