ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে : ত্রাণ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে : ত্রাণ প্রতিমন্ত্রী
বুধবার, ১২ জুন ২০২৪



ঢাকায় ৮ মাত্রার ভূমিকম্প হতে পারে : ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকায় সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্পও হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, তবে ভয়ের কারণ নেই। কারণ এমন পরিস্থিতি বহুদেশে আসছে। যেমন, তুরস্কে ভূমিকম্প হয়। কিন্তু তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে।
যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তারা তৈরি করেছেন।

আজ বুধবার (১২ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি বিষয়ে’ বিএসআরএফ সংলাপ-এ তিনি এসব কথা বলেন।

মহিববুর রহমান বলেন, ‘যদি কোনো রকম ভূমিকম্প হয়, সেজন্য শহুরে অঞ্চলে ব্যাপকভাবে স্বেচ্ছাসেবী তৈরি করতে কাজ করছি। ভবনগুলো যদি ধসে যায়, তাহলে সেগুলো পরিষ্কার করা ও মানুষকে উদ্ধারে আমরা ব্যাপকভাবে পরিকল্পনা গ্রহণ করেছি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘ভবিষ্যতে একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাইলে পুরো জাতিকে দুর্যোগের বিষয়ে সচেতন করতে হবে। বিশেষ করে আমার ভয়ের কারণ ভূমিকম্প। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। যেকোনো সময় আটমাত্রার ভূমিকম্প হতে পারে।
এতে ঢাকা শহরের লাখ লাখ লোক আটকা পড়তে পারেন।’

আটমাত্রার ভূমিকম্প হওয়ার যে তথ্য দিয়েছেন, সেটা কীসের ভিত্তিতে বলেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘নির্দিষ্ট গবেষণার ভিত্তিতেই আমি এমন কথা বলেছি। এ নিয়ে আমাদের সুনির্দিষ্ট তথ্য আছে।’

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩৫   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বন্যপ্রাণী অপরাধ ঠেকাতে আঞ্চলিক সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ফরিদপুরে মন্দিরের সেবায়েতের পরিবারের বিরুদ্ধেই, মন্দিরের জমি দখলের অভিযোগ
কালকিনিতে নতুন ইউএনওর সাথে ৬টি সাংবাদিক সংগঠনের মতবিনিময়
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ