নারায়ণগঞ্জে নদীতে মিলল ইট বাঁধা অজ্ঞাত মরদেহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে নদীতে মিলল ইট বাঁধা অজ্ঞাত মরদেহ
বুধবার, ১২ জুন ২০২৪



নারায়ণগঞ্জে নদীতে মিলল ইট বাঁধা অজ্ঞাত মরদেহ

নারায়ণগঞ্জের সদর উপজেলার ডিক্রিচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে ইট বাঁধা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বুধবার (১২ জুন) বিকেলে কোস্টগার্ড সদস্যরা নদীতে টহল দেওয়ার সময় পাড়ে দুইটি ইটভর্তি বস্তা শরীরে বাধা অবস্থায় মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সহিদুল আলম জানান, দুর্বৃত্তরা হত্যার পর নিহতের শরীরে ১৬টি ইট দুইটি চালের বস্তায় বেঁধে মরদেহ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৫   ৫০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ