ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: মুক্তিযুদ্ধমন্ত্রী
বুধবার, ১২ জুন ২০২৪



ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: মুক্তিযুদ্ধমন্ত্রী

ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন এবং বাংলাদেশ ও উন্নয়নশীল দেশসমূহের গণতান্ত্রিক ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রতিবেশীর সঙ্গে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে চলা মুশকিল হয়ে যাবে। মুক্তিযুদ্ধে ভারত আমাদের যথেষ্ট সাহায্য করেছে। আমাদের খারাপ সময়ে ভারত আমাদের পাশে ছিল। ভারত আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়, তেমনি আমরাও ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু।

তিনি বলেন, ভারতে সম্প্রতি নির্বাচন হয়েছে। ওই নির্বাচন নিয়ে সে দেশের মানুষ কোনো কথা বলে না। সবাই সুন্দরভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ রকম ব্যবস্থা আমাদের দেশেও চালু করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা এম এ ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, সাংবাদিক মানিক লাল ঘোষ, মানবাধিকার কর্মী জেসমিন প্রেমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৬   ৩২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে মাদ্রাসায় ১৩ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
জামালপুরের অজানা গল্প নিয়ে আবারও পর্দায় ‘ইত্যাদি’
একই দিনে সিনেপ্লেক্সে টম ক্রুজের দুই সিনেমা
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
টাঙ্গাইলে উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী
জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ