সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বুধবার, ১২ জুন ২০২৪



সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১২ জুন) সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সার হাসনাত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সালেহা নূর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবাইয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো. মহসিন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্বা ওসমান গনি, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,।নারায়নগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক ও থানা কৃষকলীগের আহবায়ক করিম আহমেদ সহ সকল স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও শিক্ষক শিক্ষিকা এবং কৃতী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪৮   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ