সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক
শুক্রবার, ১৪ জুন ২০২৪



সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ এক নারী আটক

রূপগঞ্জের যাত্রীবাহী বাস থেকে ৯ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ সুমি নামের এক নারীকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (১৪ জুন) র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার উপপরিচালক মেজর অনাবিল ইমামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃত সুমি বেগম (৩৬) হলেন সিলেটের মোগলাবাজার থানার ৪০ নং ওয়ার্ড আলমনগর এলাকার মৃত আছালত মিয়ার মেয়ে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রূপগঞ্জের সাওঘাট সাকিনস্থ পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে বিসমিল্লাহ টায়ার সোলস রাবারিং শপ এর সামনে পাঁকা রাস্তার উপর একটি যাত্রীবাহী বাস তল্লাশীকালে আটক হয় সুমি বেগম। এসময় বাসে থেকে ৯ হাজার ৬৩০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, সে দীর্ঘদিন যাবৎ সিলেট হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। তাকে আরও জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য র‌্যাব-১১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত থাকবে। আটককৃতর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৭   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই : জোনায়েদ সাকি
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
‘সম্পর্ক ও নারী’ নিয়ে ইঙ্গিতপূর্ণ সামান্থার মন্তব্য নেটদুনিয়ায় ভাইরাল
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ